ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

Link Copied!

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মো. আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. আনোয়ার হোসেন বলেন, আলাউদ্দিন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আলাউদ্দিন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৩১/এ। তার বাবা নাম মজিদ মোল্লা। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন সে বিষয়ে জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

তিনি বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।