ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ উদ্যোক্তা গড়তে মার্কেন্টাইল ব্যাংকের এসআইসিআইপি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Link Copied!

এডিবির অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা প্রোগ্রাম প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্তাবধানে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র মাধ্যমে চট্টগ্রাম জেলায় ০১ মাস (১০০ ঘন্টা) মেয়াদী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ প্রদান শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ঝওঈওচ এর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং বিশেষ অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ফাইন্যান্সিং বিভাগের প্রধান ও এসভিপি মোহাম্মদ নিজামুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও, মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানগণ, প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।