ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা কিউআর প্রচারে রোড-শো করলো অগ্রণী ব্যাংক

Link Copied!

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে সারাদেশে ‘রোড-শো’ ও প্রচার কার্যক্রম শুরু করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। সোমবার (১০ আগস্ট) সারাদেশে অগ্রণী ব্যাংকের ৯৭৯ টি শাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন প্রচারের লক্ষ্যে বাংলা কিউআর ‘রোড-শো’ করা হয়। রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকা এ কার্যক্রমে অংশ নেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় মহাব্যবস্থাপক মো. শামছুল আলম, এ কে এম ফজলুল হক, মো. আতিকুর রহমান সিদ্দিকী, মুঃ আফজাল হোসেন, শাহীনূর সুলতানা, মো. জালাল উদ্দিন ও জাহানারা বেগমসহ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রচারণায় অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আন্তঃপরিচালনযোগ্য করতে চালু হয়েছে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই সহজে মূল্য পরিশোধ করতে পারবেন। জনসাধারণকে এ বিষয়ে সচেতন ও আগ্রহী করে তুলতে দেশব্যাপী রোড-শো এর মাধ্যমে এ প্রচার কার্যক্রম চালাচ্ছে অগ্রণী ব্যাংক।