ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট

Link Copied!

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ ও ডিজিটাল লেনদেনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। ১০ থেকে ১২ আগস্ট তার এ সফর অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সফরকালে স্টিফেন কারপিন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান (ফিনটেক) ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও তার সঙ্গে থাকবেন।

বৈঠকে ডিজিটাল বাণিজ্যের প্রসার, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে।

ভিসার মতে, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, ই-কমার্সের বিকাশ ও আর্থিক অবকাঠামোয় বিনিয়োগের কারণে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি সম্ভাবনাময় ডিজিটাল লেনদেনের বাজার হয়ে উঠছে।