প্রাইম ব্যাংক পিএলসি ও সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (সিপিডিএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহক ও কর্মীরা সিপিডিএলের আবাসন প্রকল্পে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্প্রতি রাজধানীর বনানীতে আবাসন প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং সিপিডিএলের চিফ রিলেশনশিপ অফিসার জিএম ফারহাদ সারওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরো ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড তাকিয়ান চৌধুরী। অন্যদিকে সিপিডিএলের পক্ষে ছিলেন জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) ইফতেখার উদ্দিন চৌধুরী ও ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন।

