ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

Link Copied!

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১০০ ও ১০১তম অফিসার ব্যাচের ৩০ কর্মদিবস ব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার ৯ আগস্ট এবিটিআইয়ে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআই-এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচে বিভিন্ন শাখার ৭৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।