ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিজিৎ হত্যাকারীদের সম্ভাব্য তালিকা করেছে ডিবি

Link Copied!

Ovijit 2নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের দেড় মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি করতে পারেনি তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে সংস্থাটি জানিয়েছে, অভিজিৎ হত্যাকারীদের একটি সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে পারলে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হতে পারে।
এদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকারীদের সঙ্গে ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের কোনো সংশ্লিষ্টতা পায়নি বলেও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘ওয়াশিকুরের হত্যাকারীদের জিজ্ঞাসাবাদে অভিজিৎ রায় হত্যার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দুইটি হত্যাকাণ্ডের ধরন একই রকম হওয়ায় তাদের সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছে না। অভিজিৎ হত্যাকারীদের একটি সম্ভাব্য তালিকা করেছে গোয়েন্দা পুলিশ।’
মনিরুল ইসলাম বলেন, ‘ওয়াশিকুর হত্যার ১৫ দিন আগে পরিকল্পনা নেয় হত্যাকারীরা। হত্যাকাণ্ডের পেছনে দুইজন ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করেছে। এরা দুইজনের একজন ওয়াশিকুরের ছবি, স্ট্যাটাস ও বাসার ঠিকানা দিয়েছে অভিযানে অংশ নেয়াদের। আর একজন অভিযানে যাওয়া পাঁচজনকে প্রশিক্ষণ দিয়েছে। হত্যাকারীরা ২৪ মার্চ ওয়াশিকুরকে হত্যার পরিকল্পনা নিয়েছিলো। সে অনুযায়ী তারা সবাই বেগুনবাড়ীতে জড়ো হতে চেয়েছিলো। কিন্তু পথের মধ্যে ওয়ারী পুলিশ চেকপোস্টে সাইফুল ইসলাম নামে একজন অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ায় ওইদিন তাদের পরিকল্পনা ভেস্তে যায়।’
তিনি আরো বলেন, ‘ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত যিকরুল্লাহ যিকির ও আরিফুল্লাহ আরিফ জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকার করেছে। তারা ওয়াশিকুরকে হত্যার জন্য তিনমাস আগে থেকেই চাকরিস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের বাইরে এসে বসবাস করা শুরু করে।’
গ্রেপ্তারকৃত এই দুইজনের বাইরেও হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।