ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশে ‘ছোট্ট খালেদা জিয়া’

Link Copied!

বাঁশখালীর বাহারছড়া সমুদ্রপাড়ে তখন মানুষের ঢল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই জড়ো হচ্ছিলেন হাজারো মানুষ। সাগরের পাড়জুড়ে ছাতা, স্লোগান আর মানুষের কোলাহল। এর মধ্যেই হঠাৎ অনেকের চোখ আটকে যায় একটি পালকির দিকে।

পালকিতে বসা ছোট্ট একটি মেয়ে। পরনে সাদা-লাল শাড়ি, চোখে কালো রোদচশমা। জনতার ভিড়ের ওপর দিয়ে তাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। শিশুটিকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড়ও বাড়তে থাকে। অনেকেই মোবাইল ফোন বের করে ছবি ও ভিডিও ধারণ করেন।

স্থানীয়রা জানান, শিশুটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভক্ত। মা-বাবার সঙ্গে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে সে বাহারছড়ায় এসেছিল। কিন্তু মানুষের বিপুল ভিড়ে শিশুটির চলাচল কঠিন হয়ে পড়লে কয়েকজন স্থানীয় তাকে পালকিতে তুলে নেন।

এরপর পালকিতে বসেই জনসমাগমের মধ্যদিয়ে এগিয়ে যায় শিশুটি। তার ব্যতিক্রমী সাজ ও ভঙ্গি মুহূর্তেই আশপাশের মানুষের দৃষ্টি কেড়ে নেয়।

কেউ তাকে দেখে হাসছিলেন, কেউ মোবাইল ফোনে ছবি তুলছিলেন। আবার কেউ শিশুটির নিরাপত্তার বিষয়টিও খেয়াল রাখছিলেন। একপর্যায়ে পালকিতে বসা শিশুটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সমাবেশে আসা এক প্রবীণ বলেন, এত মানুষের ভিড়ে শিশুটিকে পালকিতে দেখে ভালোই লেগেছে। রাজনীতির বড় আয়োজনের মধ্যেও এমন ছোট ছোট দৃশ্য মানুষের মনে দাগ কাটে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাঁশখালীর বাহারছড়ায় দিনভর ছিল উৎসবের আমেজ। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি কেন্দ্র করে সমুদ্রপাড়ে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ।

সেই বিশাল জনসমাগমে রাজনৈতিক বক্তব্য, স্লোগান আর উচ্ছ্বাসের পাশাপাশি পালকিতে বসা শিশুটি হয়ে ওঠে আলাদা এক আকর্ষণ। বড়দের রাজনৈতিক কর্মসূচির ভিড়ে ছোট্ট এই উপস্থিতিই যেন তৈরি করে অন্যরকম এক মুহূর্ত।