রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁওয়ে ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
শাহজাহানপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও ঝিলপাড় এলাকার ময়লার ভাগাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

