ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

Link Copied!

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোক্তা পরিচালক মোঃ আনোয়ারুল হক ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অতি সমপ্রতি তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে কৌশলগত নির্দেশনা দিয়েছেন। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন। বরেণ্য এই ব্যবসায়ী লিভিং প্লাস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত তিনি। ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক গুলশান ক্লাব লিঃ, ধানমন্ডি ক্লাব লিঃ এবং উত্তরা মডেল ক্লাব লিঃ এর সদস্য।