ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

Link Copied!

এ যেন নামেই যুদ্ধবিরতি! গাজায় প্রায় প্রতিদিনই চলছে ইসরায়েলি দখলদারদের বর্বরোচিত তাণ্ডব। রোজ ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ৪৮ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকার হাসপাতালগুলোতে আরও দুই ফিলিস্তিনির মরদেহ এসেছে। এ সময় নতুন হামলায় আহত হয়েছেন আরও ছয়জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে শুরু হওয়া কথিত ‘যুদ্ধবিরতির’ পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ২৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ১৩১ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় দুটি মরদেহ হাসপাতালে এসেছে। তারা আগের ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এ ছাড়া নতুন হামলায় আহত হয়ে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পরও গাজায় হামলা এ ধরনের হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩৮৪ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৪২ জন।

যুদ্ধের শুরু থেকেই গাজার হাসপাতালগুলোতে বিপুলসংখ্যক আহত ও নিহত মানুষ আসছেন। ধ্বংসস্তূপ, অবকাঠামোগত ক্ষতি এবং চিকিৎসাব্যবস্থার ওপর চাপের মধ্যেই হতাহতের হিসাব সংগ্রহ করা হচ্ছে।

 

সূত্র: আল-জাজিরা