ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর অপেক্ষায় শ্রীপুরবাসী

Link Copied!

pmগাজীপুর প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাওনা ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার শুভ উদ্বোধন করবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগীর বাইরে এটিই প্রথম ফ্লাইওভার।
বিকেল ৪টা ৩০মিনিটে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর নির্মিত মাওনা ফ্লাইওভারের ফলক উন্মোচন করবেন তিনি। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রীর জন্য, তিনি আসবেন ফ্লাইওভারটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। এখন শুধু প্রহর গুণছেন শ্রীপুরবাসী ও বিভিন্ন উপজেলা থেকে ফ্লাইওভার দেখতে আসা নেতাকর্মীরা ও সাধারণ মানুষ।
সুধী সমাবেশস্থল পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের বাইরে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য শোনার জন্য। তবে সুধী সমাবেশস্থলে নির্দিষ্ট ৫শ জন আমন্ত্রিত অতিথি থাকায় সমাবেশস্থলের বাইরে থাকতে হচ্ছে হাজার হাজার নেতাকর্মীকে।
সমাবেশের মঞ্চের যাবতীয় কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।
শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাক, বাস, টেম্পু, মোটসাইকেল, ভ্যান, রিকশা এবং পায়ে হেঁটে মানুষ সুধী সমাবেশস্থলে আসতে শুরু করেছে।
বিভিন্ন জেলা ও উপজেলার নেতা-কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট রহমত আলী ও তার ছেলে জামিল হাসান দূর্জয়ের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে দিতে নেতাকর্মীরা সমাবেশ মাঠের আশপাশে জড়ো হচ্ছে।
ইতোমধ্যে শ্রীপুর ছাড়াও গাজীপুর সদর, কাপাসিয়া, কালিয়াকৈর, টঙ্গী, কালিগঞ্জ, ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও, টাঙ্গাইলের সখিপুর উপজেলার নেতাকর্মীরা মাঠের আশপাশে উপস্থিত হয়েছেন।
ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন আশপাশের এলাকা। সিংগারদিঘী থেকে ফ্লাইওভার উদ্বোধনস্থলে সড়কপথে অসংখ্য ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। ব্যানার ফেস্টুনগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের ছবি সাটিয়ে দেয়া হয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বিশাল সব ছবি।
প্রধামন্ত্রীর কর্মসূচিকে ঘিরে মাওনা, প্রধানমন্ত্রীর চলাচলের রাস্তা ও সমাবেশের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। র‌্যাবের ডগ স্কোয়াড, বিজিবির টহল অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলের কিছু সড়কে যান চলাচলে শিথিল করা হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তা “মাওনা ফ্লাইওভার” উদ্বোধন ও পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট রহমত আলী এমপি।