লালমনিরহাটে “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ওয়ারিয়র্স অব জুলাই এর সভাপতি রাসেল মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হামিদুর রহমান, শহীদ আল-সাহরিয়াদ এর ছোট ভাই তামিম প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর লালমনিরহাট জেলার সকল মসজিদ ও সুবিধাজনক সময় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবারে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এর আগে লালমনিরহাটের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।
এদিকে লালমনিরহাটে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান আলী, ফরিদা ইয়াছমিন বসুনিয়া, সাবেক সদস্য শ্রী মনিন্দ্র নাথ রায় মনি, প্রধান শিক্ষক তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আব্দুস সামাদ, আইরিন বেগম, সহকারী শিক্ষক সুমিতা রানী রায়, সুলতানা রাজিয়া, সোমা বেগম, লুনা পারভীন, অফিস সহকারী নায়েব আলীসহ শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোহাম্মদ আল মুবীন আহমেদ আদর দ্বিতীয় স্থান অধিকার করেছে। সে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির অধ্যায়ণরত ছাত্র ও নিতাই চাঁদ সরকার বিজয় রচনা ও চিত্রাঙ্কনে প্রথম ও তৃতীয় হয়েছে।
পরে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

