ঢাকাFriday , 10 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাওনা ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Link Copied!

PM1গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, শনিবার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বেলা ১১টায় উড়াল সেতু উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, ৪৫০ মিটার দৈর্ঘের উড়াল সেতুটির নির্মাণ ব্যয় প্রায় ৭৩ কোটি টাকা। সেতু উদ্বোধনের পর বিকেল ৪টায় মাওনা পিয়ার আলী কলেজ প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সেতুর ব্যাপারে মন্ত্রী বলেন, ‘৪৫০ মিটার দৈর্ঘের এ সেতুর প্রশস্ততা ১৯মিটার। ২২৫ মিটার দৈর্ঘের র‌্যাম্প দুটি, চারটি লেন, ৩০ মিটার দৈর্ঘের স্পেনের গার্ডার নয়টি, ৩০টি পায়ার, দুটি অ্যাবাটমেন্ট, ১৬৮টি পাইল ও ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ০৫.৯০ মিটার। এটি ঢাকা ও চট্টগ্রামের পর চালু হওয়া দেশের প্রথম ফ্লাইওভার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে।’
তিনি বলেন, ‘২০১৩ সনের ২৬ অক্টোবর সেতুর নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের ৭ এপ্রিল। প্রকল্পের মেয়াদ চলতি বছরের ৩০ জুন। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন প্রকল্পটি বাস্তবায়ন করে। নির্ধারিত সময়ের দুই মাস আগেই এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।’
ফ্লাইওভারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ জেলাসমূহ, গাজীপুরের শ্রীপুর উপজেলা সদর, কাপাসিয়া, কালিয়াকৈর এলাকার সঙ্গে সংযোগ রক্ষা করবে।
এদিকে, ফ্লাইওভারটি উদ্বোধনের জন্য অধীর আগ্রহে বসে আছেন এলাকাবাসী। মাওনা চৌরাস্তা লাইসিয়াম কম্পিউটার স্কুলের পরিচালক ও আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের প্রভাষক হাবিবুর রহমান জানান, মাওনা চৌরাস্তায় উড়াল সেতু নির্মাণের দাবি দীর্ঘ দিনের। এটি নির্মিত হওয়ায় তারা তাদের প্রাপ্য ফিরে পেয়েছেন। এটি নির্মাণে সুবিধা হয়েছে বহুমুখী। তবে সবচেয়ে বড় যে বিষয়টি তা হল সৌন্দ্যর্যের দিক দিয়ে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের পর এখন গাজীপুরের অবস্থান।
মাওনা চৌরাস্তা মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক মমিনুল ইসলাম বলেন, ‘তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও আমরা পণ্য নিয়ে আড়তে প্রবেশ করতে পারিনি। এখন সড়ক যেমন ফাঁকা, তেমনি আড়তে প্রবেশের রাস্তাও ফাঁকা হয়েছে। উড়াল সেতু উদ্বোধনের আগেই পণ্য উঠানামা, পার্কিং এখন সম্পূর্ণ যানজটমুক্ত।’
ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রনজিৎ দাস বলেন, ‘এখন বেচাকেনা ও মানুষ চলাচলে নিরাপত্তা সৃষ্টি হয়েছে। সেতু নির্মাণের আগে দুর্ঘটনার ঝুঁকি, যানজট, ফুটপাতে দোকানপাট লেগেই থাকত। এখন আমরা তা থেকে মুক্ত।’