ঢাকাSunday , 19 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে ফলের ঝুড়িতে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ 

Link Copied!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ঝুড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ দল।

রোববার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশ থেকে আমদানি করা ফলের চালানের আড়ালে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণগুলো দেশে আনার চেষ্টা করা হয়েছিল। ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্গো ভিলেজে তল্লাশি চালিয়ে ফলের ঝুড়ির ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৬ কেজি। এ ঘটনায় জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট চোরাচালান নেটওয়ার্কের বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে তদন্ত শেষ হলে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।