ঢাকাSunday , 19 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপী আলোচিত- দুর্যোগ ব্যবস্থাপনা সচিব 

Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান বলেছেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান এমন একটি অঞ্চলে যেখান প্রতিনিয়ত দুর্যোগ হানা দেয়। দুর্যোগকে মোকাবেলা করে এ দেশের মানুষ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপি আলোচিত হচ্ছে। তিনি রবিবার (১৯ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সাথে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। সচিব বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গ্রামীণ জনপদ ও মানুষের উন্নয়নে নিবিড়ভাবে কাজে করছে; এর মাধ্যমে একদিকে প্রান্তিক মানুষের কাজের সংস্থান হচ্ছে অন্যদিকে এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি গতিশীল হচ্ছে। তিনি সাম্প্রতিক বন্যায় আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য বিভাগীয় কমিশনারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় বিভাগীয় কমিশনারগণ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।