ঢাকাSaturday , 18 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার(১৮ জুলাই) ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চর একাডেমি (আইবিটিআরএ)-এর চট্টগ্রাম আঞ্চলকি কার্যালয়ে শেষ হয়েছে । ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম । সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সেন্ট্রাল জোনপ্রধান জি.এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মো. আব্দুর রব মৃধা, চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ মহী উদ্দিন, আগ্রাবাদ কর্পোরেট শাখার প্রধান মোহাম্মদ সানাউল্লাহ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার প্রধান সানা উল্লাহ । সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের অধীন শাখাসমূহের প্রধান, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধানগণ অংশগ্রহণ করেন ।