ঢাকাSaturday , 18 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Link Copied!

আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরীআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানহিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার( ১৬ জুলাই) পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের জাহাজ ভাঙা শিল্পের একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সুপরিচিত ব্যবসায়ী। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, রিয়েল এস্টেট, অক্সিজেন উৎপাদন এবং ব্যাংকিংসহ বিভিন্ন খাতে সফল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বর্তমানে তিনি আসাদী ষ্টীল এন্টারপ্রাইজ এবং যমুনা শিপ ব্রেকার্স (শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি) এর ম্যানেজিং পার্টনার, বাংলাদেশ শিপ ব্রেকিং লিমিটেড এবং এলঅ্যান্ড এম বিল্ডার্স (প্রা.) লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিএর পরিচালক, রিগ্যাল অক্সিজেন এর স্বত্বাধিকারী এবং সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন এর উপদেষ্টামন্ডলীর সদস্য।

ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী দেশি-বিদেশি বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। সমাজের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত।