ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য মেলায় ‘সুপারমম’ বেবি কেয়ার জোন

Link Copied!

BABY-CARE-ZONEনিজস্ব প্রতিবেদক: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডায়াপার ব্র্যান্ড ‘সুপারমম’-এর সৌজন্যে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মা ও শিশুদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি শিশুদের বুকের দুধ খাওয়ানো এবং ডায়াপার পরিবর্তনের সুবিধা দিতে বিশেষ স্টলের ব্যবস্থা করেছে এবারের মেলায়। স্টলটি ‘সুপারমম বেবি কেয়ার জোন’ নামে পরিচিত।
মেলায় নবজাতক ও শিশুদের বুকের দুধ খাওয়ানো বা ডায়াপার বদলানোর জন্য বিশেষ কোনো ব্যবস্থা না থাকায় অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হতো। সে কারণে তারা মেলায় নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে পারতেন না। এমন বিড়ম্বনা থেকে তাদের মুক্তি দিতেই স্কয়ার টয়লেট্রিজ ও সুপারমম বিনামূল্যে এ ধরনের সেবার ব্যবস্থা করেছে। পাশাপাশি সেবা নিতে আসা মায়েদের মাঝে বিনামূল্যে সুপারমম বেবি ডায়াপার বিতরনের ব্যবস্থাও নিয়েছে স্কয়ার।
এদিকে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবারের মতো নেয়া এ উদ্যোগ অভিভাবকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রশংসা পেয়েছে সবার। সুপারমম বেবি কেয়ার জোন থেকে প্রতিদিন সেবা নিচ্ছেন অসংখ্য মা ও শিশু।
সেবা নেয়া আফরোজা খান নামে একজন অভিভাবক বলেন, ‘এ ধরনের সেবা চালু হওয়াতে শিশুদের প্রয়োজন মেটানো নিয়ে আমাদের দুশ্চিন্তা দূর হয়েছে। এর ফলে ভবিষ্যতে মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে।’
এর আগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুটি স্টল স্থাপন করা করেছিল প্রতিষ্ঠানটি। যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।
জানা গেছে, সন্তান লালনপালনের মতো কঠিন কাজে মায়েদের সহায়তা করার উদ্দেশ্যে চার বছর আগে স্কয়ার টয়লেট্রিজ ও মেরিল বেবির উদ্যোগে দক্ষ পেশাদার চিকিৎসক ও বিশেষজ্ঞদের সহযোগিতায় শুরু হয় ২৪ ঘণ্টার বিশেষ টেলিফোন সার্ভিস ও ওয়েবসাইট ‘সুপারমম’। গত চার বছরে সার্ভিসটির মাধ্যমে দেশের ৩৫ লাখ শিশুর মায়েদের পাশে দাঁড়িয়েছে ‘সুপারমম’।