ঢাকাThursday , 16 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

ঢাকার গুলিস্থানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৫ জুলাই) মন্ত্রী হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানসহ আহতদের স্বজনরা।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।