ঢাকাWednesday , 15 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

Link Copied!

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনীতে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) এবিটিআইয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআই-এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের দুটি ব্যাচের বিভিন্ন শাখার ৭৮ জন কর্মকর্তা সনদপত্র গ্রহণ করেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন।