ঢাকাWednesday , 15 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের আয়োজনে এর আওতাধীন শাখাসমূহ এবং টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধানদের নিয়ে এক ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ) প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস, ঢাকা নর্থের জিএম ইনচার্জ মোহাম্মদ ইসমাইল। প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার এস. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জিএম অফিস ঢাকা নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফেরদৌস সেরনিয়াবাত ও টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধান মোহাম্মদ মতিউর রহমান। সভায় প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের প্রধান, এর নিয়ন্ত্রণাধীন ১৬টি শাখা প্রধান এবং কর্পোরেট শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।