ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুশ ইয়াজিদি বন্দীকে মুক্তি দিল আইএস

Link Copied!

Islamic-Stateআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের দুই শতাধিক বন্দীকে আট মাস পর মুক্তি দিয়েছে ইসলামি জঙ্গি সংগঠন আইএস। এদের মধ্যে অধিকাংশই বয়স্কা নারী ও শিশু। বুধবার উত্তর ইরাকের কিরকুক শহরে বন্দীদের মুক্তি দেয়া হয়।
কিরকুক শহরের পেশমারগা কমান্ডার হিওয়া আব্দুল্লাহ জানান, ই্য়াজিদি সম্প্রদায়ের ২১৬ বন্দীকে মুক্তি দিয়েছে আইএস। এদের মধ্যে ৪০ শিশু রয়েছে। তাদের স্বাস্থ্য খুব খারাপ এবং দেহে নির্যাতন ও অবহেলোর চিহৃ রয়েছে। তাদের ইরবিল নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে এসব বন্দীদের আইএস কেন ছেড়ে দিল তার কারণ জানা যায়নি।
২০১৪ সালের আগস্টে উত্তর ইরাকের সিনজার শহর দখল করে আইএস। হামলার মুখে সেখান থেকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের কয়েক হাজার বাসিন্দা পালিয়ে যায়। পরে আইএস যোদ্ধারা শহর থেকে কয়েকশ বাসিন্দাকে বন্দী করে নিয়ে যায়। গত জানুয়ারিতে আইএস ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় দুইশ বন্দীকে মুক্তি দিয়েছিল।