ঢাকাWednesday , 15 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা

Link Copied!

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিসহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আসার খবরে আগে থেকে রাজধানীর শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় পুলিশ। এসময় শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখের যাত্রা আটকে দিতে পুলিশকে ব্যারিকেডে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করতে দেখা যায়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শিক্ষাভবন মোড়ে এমন চিত্র দেখা গেছে। এসময় ব্যাড়িকেডের পেছনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জলকামান থাকতেও দেখা গেছে।

বিকেল ৩টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা এসে ব্যারিকেডের সামনে অবস্থান নেন। তবে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা ও কোনো স্লোগান দিতে দেখা যায়নি।

এর আগে তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে তারা সায়েন্স ল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওয়ানা হন।

শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।