ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্যামাইকা সফরে ওবামা

Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বিকেলে একদিনের সফরে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় পৌঁছেছেন। ১৯৮২ সালের পর কোনো দেশটিতে মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম  সফর।
এ সফরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন কারিকমের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবামা। ভেনেজুয়েলাকে চাপে রাখতে তাদের সস্তা তেলের বিকল্প কোনো ব্যবস্থা তিনি কারিকমভুক্ত দেশগুলোকে প্রস্তাব করতে পারেন। এ ছাড়া জ্যামাইকার প্রধানমন্ত্রী সিম্পসন মিলারের সঙ্গেও সাক্ষাৎ করার কথা ওবামার।
বৃহস্পতিবার বিকেলে আরেক ক্যারিবীয় দেশ পানামার উদ্দেশে জ্যামাইকা ত্যাগ করবেন ওবামা। সেখানে আঞ্চলিক দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। বৈঠক চলাকালে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে মিলিত হওয়ার কথা রয়েছে তার।