ঢাকাWednesday , 15 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক সহযোগিতা ও পদক্ষেপ নেবে। বন্যার পানি সম্পূর্ণ নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি জানান, কৃষি, মৎস্য ও গবাদিপশুর মালিকসহ বন্যায় ও প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সরকার বিশেষ সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার ৯১৫ (জুলাই) সকালে বান্দরবানের বালাঘাটা এলাকায় বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। দুর্গত এলাকায় নিয়মিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় সহায়তা পৌঁছানো হচ্ছে। তবে সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকবে না, বন্যায় যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।

এদিকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বান্দরবান স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।