ঢাকায় উত্তরা ব্যাংক পিএলসি ট্রেনিং ইনস্টিটিউটে গত ১১ জুলাই অনুষ্ঠিত হয়েছে ‘দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬’। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলাম। এছাড়াও ব্যাংকের সর্বস্তরের নির্বাহীরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে জুন ২০২৬ পর্যন্ত অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়।

