ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র শরিয়াহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির চেয়ারম্যান মুফতী শামসুদ্দীন জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনও সভায় উপস্থিত ছিলেন।

