ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি নয়

Link Copied!

mahbube-alamনিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানকে যৌক্তিক সময়ের মধ্যে (রিজেনেবল টাইম) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেই সঙ্গে প্রাণভিক্ষার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসি কার্যকর করা যাবে না বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল।
রিজেনেবল টাইম বলতে কি বুঝায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাণভিক্ষার আবেদনপত্রের জন্য যতটুকু সময়ের প্রয়োজন সে সময়টা হলো রিজেনেবল টাইম।’
বৃহস্পতিবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কাদের মোল্লার রায়ে প্রাণভিক্ষার জন্য সময়ের (রিজেনেবল) কথা উল্লেখ ছিল কি না এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘রিজেনেবল সময়ের কথা রায়ে উল্ল্যেখ থাকতে হবে। এটাতো রায়ে বলার দরকার নেই।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যদি কামারুজ্জামান প্রাণভিক্ষা চান তাহলে ওই আবেদনের জন্য যতটুকু সময়ের প্রয়োজন তাকে ততটুকু সমেয় দিতে হবে। তাই বলে উনি (কামারুজ্জামান) যদি বলেন- মার্সি পিটিশন করবো, আমাকে সাতদিন সময় দিতে হবে। এটা প্রযোজ্য নয়।’