ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খনির মামলায় আরো ৬ মাস সময় পেলেন খালেদা

Link Copied!

khaleda02নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনির মামলার স্থগিতাদেশের মেয়াদ আরো ছয়মাস বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট।
এ মামলার বিষয়ে জারি করা রুলের শুনানিতে খালেদার আইনজীবীর মামলাটির স্থগিতাদেশ বাড়ানোর আবেদন করলে আদালত ছয়মাসের জন্য সময় বাড়িয়ে এ আদেশ দেন।
বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এ মামলার কার্যক্রম স্থগিতাদেশ এ মাস পর্যন্তই স্থগিত ছিল। আজ আবার আদালতে খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আরো ছয়মাস সময় বাড়িয়ে দিলেন।
আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার জাকির হোসেন, ব্যাস্টিার এহসানুর রহমান।
আদালত থেকে বেরিয়ে খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন এ তথ্য সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ‘আমরা আদালতে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে সময়ের আবেদন করলে আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে আগামী ছয়মাসের জন্য এ মামলার কার্যক্রম স্থগিত করে ছয়মাসের জন্য সময় বৃদ্ধি করেছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা আদালতে বলেছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনির অভিযোগ এনে যে মামলাটি দায়ের করা হয়েছে তা আইনানুসারে হয়নি।’
তবে এ মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বাড়ানো হলেও মামলার বিষয়ে আদালতের জারি করা রুলের শুনানি চলতেই থাকবে। শুধুমাত্র মূল মামলার কার্যক্রম ছয়মাসের জন্য স্থগিত থাকবে।