ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজই নির্ধারণ লড়াইয়ে থাকছেন কারা

Link Copied!

cityনিজস্ব প্রতিবেদক: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে অংশগ্রহণ করতে না চাইলে আজকের মধ্যেই সংশ্লিষ্ট রিটার্নিং অফিস থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে।
ঢাকা দক্ষিণের নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম জানান, বুধবার পর্যন্ত মেয়র পদে ইমতিয়াজ আলম নামে একজন ও কাউন্সিলর পদে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ঢাকা উত্তরের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বুধবার পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে তিনজন কাউন্সিলর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ শেষ সময়ের মধ্যে হয়তো অনেকেই নিতে পারে।
আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন হওয়ায় কতোজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে তা জানা যাবে সন্ধ্যার মধ্যে। এরপরই নির্ধারিত হবে নির্বাচনের লড়াইয়ের চূড়ান্ত প্রার্থী কারা।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন থেকে মেয়র পদে বৈধতা পেয়েছিলেন ইমতিয়াজ আলম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থী। তবে বুধবার তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
সিটির দুই রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম ও মিহির সারওয়ার মোর্শেদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে বা এর আগে প্রার্থী স্বয়ং কিংবা তার পক্ষে লিখিতভাবে অনুমোদিত কোনো প্রতিনিধি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।
এদিকে আগামীকাল শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। একটি প্রতীকের একাধিক পছন্দের প্রার্থী থাকলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে এ প্রতীক বরাদ্দ করা হবে বলেও জানা যায়।