ঢাকাWednesday , 8 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

Link Copied!

পাবনায় উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। পাবনায় ব্র্যাক লারনিং সেন্টারে সম্প্রতি এ বিশেষ কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক।

যমুনা ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি আয়োজনের খবর দিয়ে বলেছে, প্রকল্পটির লক্ষ্য হল নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় ঋণ সুবিধার মাধ্যমে তাদের ব্যবসায়িক সক্ষমতা বাড়ানো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনাধীন ‘শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের অধ্যাপক আমিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের যুগ্ম পরিচালক আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান ফজলুল হক ও হেড অব এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত বক্তব্য রাখেন।