ঢাকাWednesday , 8 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব করছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

Link Copied!

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে এ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্প ও আর্থিক খাতের সুধীজনরা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। এছাড়া কোম্পানীর পরিচালকবৃন্দ ও নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যবসা উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রেরণা প্রদানের লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে দাবি পরিশোধ, কর্পোরেট সুশাসন পরিপালন ও বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার নিয়ে প্রধান অতিথিসহ সকলে উৎসব ও ফটোসেশন করা হয়। এছাড়া ৫ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তরসহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানসহ সফল বীমা কর্মীদের মাঝে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে। যা কোম্পানীর ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।