ঢাকাWednesday , 8 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Link Copied!

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে, উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  বুধবার (৮ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মোঃ জাহিদ হোসেন ও বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহবায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন। স্বাগত ব্ক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন। বক্তাগণ তাঁদের বক্তব্যে ৬২ বছরের দীর্ঘ পথচলায় বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন প্রতিষ্ঠার ইতিহাস, কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নানা দিক তুলে ধরেন। তাঁরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন অর্জনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে ঐক্য, শৃঙ্খলা, জবাবদিহিতা ও সকল কর্মকর্তা-কর্মচারীকে সাথে নিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিবিএ এর ঢাকা ইউনিট কমিটির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. সাহাবুদ্দিন আহমেদ, মোঃ শফিউদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম, মো. আসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।