ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংকট নিরসনে রাশিয়ার দ্বারস্থ গ্রিস

Link Copied!

siprasআন্তর্জাতিক ডেস্ক: অর্থসংকট; যা ক্রমশ কূটনৈতিক সংকটে ‍রূপ নিচ্ছে- তা কাটিয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রিসের প্রধানমন্ত্রী এবং সমাজতান্ত্রিক সিরিজা পার্টির প্রধান অ্যালেক্সিস সিপ্রাস সাক্ষাত করেছেন রাশিয়ার পরাক্রমশালী রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের কাছে।
পুতিনের সঙ্গে তার আলাপকে ঘিরে বহুমাত্রিক বিতর্ক উঠেছে কূটনৈতিক মহলে। গ্রিস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং ইইউ-র সঙ্গে রাশিয়ার আর্থ-রাজনৈতিক বৈরিতা সর্বজনবিদিত। এ অবস্থায় ইইউ এবং আইএমএফ-এর সঙ্গে আলাপে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় রাশিয়ার দ্বারস্থ হলো গ্রিস।
গ্রিসের অর্থমন্ত্রী বনিস ভারোফাকিস মঙ্গলবার ঘোষণা করেন তার দেশ আইএমএফর কাছ থেকে ঋণকৃত ৩৮৩৪ কোটি টাকা আগামী ৯ এপ্রিলের মধ্যে ফেরৎ দেবে। এবং ইইউ এবং আইএমএফ এর যৌথঋণ ২১ লক্ষ কোটি টাকা তারা নেবে না।
রাশিয়া গ্রিসের প্রতি ইতিবাচক মনোবৃত্তি প্রকাশ করেছে। গ্রিক প্রধানমন্ত্রী ইতোমধ্যে রুশবান্ধব একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চল এবং ক্রিমিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইইউ-কর্তৃক রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ মূলত এক অনিশ্চিত পথে যাত্রা।
এথেন্সভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সংস্থার গবেষক কন্সতান্তিনোস ফিলিস রাশিয়ার সঙ্গে গ্রিসের আলাপকে খুব একটা ইতিবাচক হিসেবে দেখছেন না। তার ভাষ্য- গ্রিসের ক্ষেত্রে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের বিকল্প হতে পারে না। সহযোগী হতে পারে মাত্র।
গ্রিসের প্রধানমন্ত্রীর রাশিয়া-সকাশ ভালো চোখে দেখছেন না ইউরোপীয় পার্লামেন্ট-প্রধান ও জার্মান রাজনীতিক মার্টিন শুলজ। তিনি বলেছেন- এ বৈঠকের মধ্য দিয়ে ইইউর ঐক্যকে হুমকির মুখে ফেলেছেন সিপ্রাস।