আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন সঙ্কট নিয়ে আলোচনার জন্য দু’দিনের সফরে পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি।
বুধবার ওমান থেকে তার সরাসরি ইসলামাবাদ আসার কথা রয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বধীন জোটের বিমান হামলা ছাড়াও তিনি এ সফরে দু দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে আলোচনা করবেন। এগুলোর অন্যতম হচ্ছে পাকিস্তান এবং ইরানের সীমান্ত সন্ত্রাস। সোমবারও সীমান্ত সংঘর্ষে আট ইরানি রক্ষী নিহত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেহরান সরকার।
জাভেদ জাফরির এ সফর সম্পর্কে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,‘দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ইরান-পাকিস্তান সীমান্ত নিরাপত্তা জোরদার করার মত ইস্যুগুলো নিয়ে আলোচনা করার জন্য এ সফরে আসছেন ইরানি মন্ত্রী। তবে আলোচনা মূল এজেন্ডা অবশ্য ইয়েমেন ইস্যু।
সম্প্রতি সৌদি নেতৃত্বধীন আরব জোট ইয়েমেনে যে বিমান হামলা শুরু করেছে তাতে অংশ নিতে ইচ্ছুক পাকিস্তান। এ থেকে তাদেরকে বিরত রাখতেই ইসলামাবাদ সফরে আসছেন জেরিফ।
সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

