আন্তর্জাতিক ডেস্ক: ইরানের একটি আধাসরকারী গণমাধ্যম ফার’স নিউজ জানায়, দেশটির দক্ষিণ-পূর্ব সীমান্তে আট ইরানী সীমান্তরক্ষীকে গুলি করে মারা হয়েছে। এ ঘটনার পেছনে কারা জড়িত সে সম্পর্কে মেলেনি কোনো সুস্পষ্ট তথ্য।
জানা যায় পাকিস্তানের সিস্তান-বেলুচিস্তান সীমান্তে প্রায়ই ইরানী প্রহরীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে কোনো পদক্ষেপ স্থায়ী হতে পারছে না। ইরান ও পাকিস্তান এর পেছনে আল-কায়দা সংশ্লিষ্ট সশস্ত্র দলের যোগ থাকতে পারে বলে সন্দেহ করেছে।

