ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্মেলন থেকে ফিরে ডেপুটি স্পিকার
জঙ্গিবাদ দমনে কাজ করবে ইসলামি দেশগুলো

Link Copied!

OICনিজস্ব প্রতিবেদক : ইসলামের নামে সন্ত্রাস-গণহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ দমনে সম্মিলিতভাবে কাজ করবে ইসলামি দেশগুলোর সংসদ সদস্যরা। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সদ্য সমাপ্ত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া একথা জানান। আইপিইউ সম্মেলনে ডেপুটি স্পিকারের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সম্মেলন থেকে ফিরে করা এ সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের সদস্য আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন ও সংসদ সচিব আশরাফুল মকবুল উপস্থিত ছিলেন।
সম্মেলনের আলোচনার উদ্ধৃতি দিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘ইসলামের নামে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করতে হবে। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো সমর্থন করে না। সকল প্রকার সন্ত্রাস বন্ধে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়াসহ বিভিন্ন দেশে ইসলামের নামে উগ্রপন্থি সন্ত্রাসীরা নারী ও শিশুদের উপর যে নারকীয় হামলা চালাচ্ছে সেটা নিন্দনীয় অপরাধ। এসব সন্ত্রাস বন্ধে ইসলামি রাষ্ট্রগুলোর সংসদ সদস্যদের এগিয়ে আসতে হবে। এ ধরনের সন্ত্রাসের বিপক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে।’
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, ‘আলোচনার এক পর্যায়ে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস-পেট্রোল বোমা হামলা ও পুড়িয়ে মানুষ হত্যার বিষয়টি এসেছে। সম্মেলনে উপস্থিতি বিভিন্ন দেশের এমপিরা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন।’
নূরুল ইসলাম মিলন বলেন, ‘বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আইপিইউ সম্মেলনে নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া উপস্থিত সকলেই বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেছেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আইপিইউর কো-অর্ডিনেটিং কমিটি অব উইমেন পার্লামেন্টারিয়ান্সের শূন্য পদে সংসদ সদস্য বেগম ওয়াসেকা আয়েশা খান ও স্ট্যান্ডিং কমিটি অন পিচ অ্যান্ড সিকিউরিটির সদস্য পদে আবুল কালাম আজাদকে নির্বাচিত হয়েছেন। গত ২৮ মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।