নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ এনে দায়ের করা গ্যাটকো, বড়পুকুরিয়া কয়লা খনি ও নাইকো মামলা সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মামলাগুলো শুনানির জন্য বিচারপতি মো. নুরুজ্জামান, মো. জাফর আহমেদের সমন্বয়ে বেঞ্চ গঠন করে দিয়েছেন। এরপর থেকে এই মামলা সংক্রান্ত সব বিষয়ে শুনানি করবেন এই বিচারপতিরা।
এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে এ মামলা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে শুনানি চলছিল। শুনানির একপর্যায়ে বিচারপতিরা মামলাগুলো পরিচালনার জন্য নতুন বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে প্রধান বিচারপতি শুনানির জন্য নতুন এ বেঞ্চ গঠন করেন। সুপ্রিম কোর্টের ওয়বসাইটে বুধবার এ তথ্য পাওয়া যায়।

