আজ মঙ্গলবার রাজধানী ঢাকার গুলশানস্থ নিকেতনে এটিএম বুথ উদ্বোধন করেছেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও তেজগাঁও লিংক রোড শাখাপ্রধান জিয়াউল হাসান মোল্লা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি)ও বনানী শাখা প্রধান আলমগীর হোসেন, এসভিপি ও গুলশান শাখা প্রধান তানফিজ হোসেন চৌধুরী, ভিপি ও স্কশিয়া শাখা প্রধান আব্দুল লতিফ এবং ভিপি ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল প্রধান কাজী মোরতুজ আলী।

