অর্থনীতি ডেস্ক : বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৯ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল ৩ টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।
২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৯ পয়সা।
উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

