ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইবিবিএলের শরীআহ সুপারভাইজরি কমিটির সভা

Link Copied!

ibbl

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীআহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দীন এতে সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামেয়াতুল সিদ্দিকীয়া দারুল উলুমের (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ) মুফতি ও মুহাদ্দিস ছাঈদ আহমাদ, ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুর রকীব, আল-জামিয়াতুল ইসলামিয়া, পটিয়ার মুহাদ্দিস মুফতি শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম, ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, ড. মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মানজুরে ইলাহী এবং মারকাযুল উলুমের মোহতামিম মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা সভায় উপস্থিত ছিলেন।