ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ওবামার

Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। গত সপ্তাহে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির পর নিজেদের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা নিশ্চিত করেন আমেরিকা ইসরায়েলের পাশেই থাকছে।
ওবামা বলেন, ইরান ও বিশ্বের অন্যান্য দেশগুলির জানা উচিৎ ‘ইসরায়েলের ওপর কোন হামলা চালালে আমেরিকা তাদের পাশে থাকবে।’
প্রায় এক বছর আলোচনার পর গত সপ্তাহে ইরানের পারমানবিক কর্মসূচি বন্ধে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের একটি চুক্তির রুপরেখা প্রস্তুত করা হয়। এ রুপরেখা অনুযায়ী, ইরান পারমানবিক কর্মসূচি বন্ধ রাখেবে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করবে। আগামি জুনে এই রুপরেখা অনুযায়ী একটি চূড়ান্ত চুক্তিপত্র তৈরির কথা। এ চুক্তিকে ঘিরে ইসরায়েল বরাবরই তাদের উদ্বেগ জানিয়ে আসছে।  সমালোচকদের দাবি প্রেসিডেন্ট ওবামা ইরানকে অনেক ছাড় দিয়েছেন এবং ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন।
শনিবার দেয়া ওই সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘যদি আমার দৃষ্টিভঙ্গি অথবা আমি যে কাজ করেছি তার মাধ্যমে ইসরায়েল ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে তাহলে এটাকে আমি আমার ব্যর্থতা, আমার শাসনকালের মৌলিক ব্যর্থতা হিসেবে বিবেচনা করব।’