সাউথইস্ট ব্যাংক লিমিটেড এনজিও লিংকেজ-এর মাধ্যমে ক্ষুদ্র ও কৃষি ঋণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের স্বনামধন্য এনজিও ‘ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট (FIVDB)’-এর নির্বাহী পরিচালক জাহিন আহমেদ-এর নিকট দশ (১০) কোটি টাকার ঋণ মঞ্জুরীপত্র হস্তান্তর করেন সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন।
গত রোববার NGO লিংকেজ-এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্তৃক ক্ষুদ্র ও কৃষি ঋণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের একটি স্থানীয় রিসোর্ট ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট (FIVDB) নামের একটি এনজিওকে দশ (১০) কোটি টাকার ঋণ মঞ্জুরীপত্র হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহিদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এবং জিয়াউস শামস চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিজানুর রহমান জোদ্দার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. জাকির আহমেদ খান, উপদেষ্টা, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মোহাম্মদ মোবারক হোসেন, মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিস। এ ছাড়াও উপস্থিত ছিলেন- মোহাম্মদ গোফরান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এস. এম. মাঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক, এবং প্রীতিশ কুমার সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ঋণ বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল মেজর জেনারেল (অব) ডাঃ মো. নাজুমুল ইসলাম এবং ব্যাংকের সম্মানীত গ্রহকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্তৃক উক্ত ঋণ বিতরণের ভূয়সী প্রসংশা করে বলেন, এ ধরনের ঋণ বিতরণ কৃষি ও এসএমই সেক্টরের বিকাশ এবং দেশের দারিদ্র বিমোচনে কার্যকরী ভূমিকা পালন করবে। সাউথইস্ট ব্যাংক লিমিটেড এ ধরনের ঋণ বিতরণ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখবে এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
ঋণ গ্রহণকারী এনজিও FIVDB-এর নির্বাহী পরিচালক জাহিন আহমেদ বলেন যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্তৃক এ ধরনের ঋণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন এবং কৃষি খাতের উন্নয়নে FIVDB সহিত সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এর অংশীদারিত্বের শুভযাত্রার সূচনা হলো। তাদের অনুকূলে ঋণ মঞ্জুরীর জন্য সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহিদ হোসেন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ ব্যাংক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বৃহৎ ঋণ বিতরণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক দেশের এসএমই এবং কৃষি খাতের উন্নয়নের জন্য ক্ষুদ্র ও কৃষি ঋণও বিতরণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় FIVDB-এর অনুকূলে এই ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন। পরিশেষে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বনামধন্য এনজিও FIVDB-এর নির্বাহী পরিচালক জাহিন আহমেদ-এর নিকট ঋণ মঞ্জুরীপত্র হস্তান্তর করেন।


