ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আহমেদ শাহীন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক

Link Copied!

Ahmed Shaheen Prime Bank_s new DMDআহমেদ শাহীন সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি ইতোপূর্বে ইস্টার্ন ব্যাংকে এসইভিপি ও ঢাকা অঞ্চলের কর্পোরেট ব্যাংকিং এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ২২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি কর্পোরেট ব্যাংকিং, স্ট্রাকচারড ফাইন্যান্স, আন্তর্জাতিক ও অফসোর ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস এবং অন্যান্য বিভাগে কাজ করেছেন। তিনি ১৯৯২ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং শুরু করেন।
বাংলাদেশে দেশিয় ব্যাংকসমূহের মধ্যে স্ট্রাকচারড ট্রেড ফাইন্যান্স ও সিন্ডিকেশনস্ ফাইন্যান্সিং-এর ক্ষেত্রে আহ্মেদ শাহীন-এর ভূমিকা সর্বজনস্বীকৃত। তাঁর পরিকল্পনাতে ইস্টার্ন ব্যাংকের নেতৃত্বে ১০টি দেশিয় ব্যাংক বোয়িং-৭৭৭ এয়ারক্রাফ্ট ক্রয়ে বাংলাদেশ বিমানকে বৈদেশিক মুদ্রায় পিডিপি ফাইন্যান্সিং করে। তাঁর নেতৃত্বেই ইস্টার্ন ব্যাংক স্ট্রাকচারড ফাইন্যান্স টীম বাংলাদেশে প্রথম কমার্শিয়াল পেপার প্রোডাক্ট প্রবর্তন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগ হতে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনসহ তিনি একজন সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট। পেশাগত জীবনে তিনি ব্যাংকিং সংশ্লিষ্ট বিষয়ের উপর দেশে ও বিদেশে বহু প্রশিক্ষণ,সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন। এ ছাড়াও ধারাবাহিক কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ইস্টার্ণ ব্যাংক তাঁকে  সিইও’এর পদকে পুরস্কৃত করেন। এ ছাড়া জাতীয় দৈনিকে ব্যাংকিং এবং অর্থনীতি বিষয়ের উপর তাঁর বেশকিছু লেখা প্রকাশিত হয়েছে।