ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রশাসনের পর এবার পুলিশে ১৩৪ পদোন্নতি

Link Copied!

Police-logoনিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসনে সোমবার বড় ধরনের পদোন্নতির পর আজ মঙ্গলবার পুলিশ প্রশাসনেও পদোন্নতি দেয়া হয়েছে। অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে ২১ জনকে এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত আট ডিআইজিকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত দুই জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকায় আপাতত তাদের পদোন্নতি কার্যকর হচ্ছে না। তারা হলেন- রাজশাহীর পুটিয়ার কোট চাঁদপুরের সিনিয় সহকারী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং প্রথম এপিবিএন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আরো ৬ জন বিদেশে মিশনে থাকায় তারা দেশে ফেরার পর তাদের পদোন্নতি কার্যকর হবে।