ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী
ভেজাল খাদ্য ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেয়া উচিৎ

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমাদের দেশে আইন রয়েছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। আর সেজন্যই খাদ্যে ভেজাল বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি, ভেজাল খাদ্য ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডতুল্য শাস্তি হওয়া উচিৎ। আইন কঠোর হলে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব হবে।’
মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নিরাপদ পুষ্টিকর খাবার/ সুস্থ জীবনের অঙ্গীকার’ স্লোগানে মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের মানুষকে সুস্থ জীবন ও নিরাপত্তা দেয়ার দায়িত্ব সাংবানিকভাবে আমাদের। আমরা প্রতিজ্ঞা ও অঙ্গীকারবদ্ধ হলে মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে পারবো।’
তিনি বলেন, ‘আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, তাহলেই খাবারে ভেজাল মেশানো বন্ধ করা সম্ভব হবে। সম্বলিতভাবে কাজ করলে আমি আশা করি, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ভেজাল খাবার বলে কিছুই থাকবে না।’
খাদ্য পরিদর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদেরকে মাঠে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদেরকে বলে দেয়া হয়েছে- যারা খাদ্যে ভেজাল মেশায় তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেয়ার জন্য।’
ইতোমধ্যে দেশের তৃণমূলে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘গ্রামপর্যায়ে অবশ্যই ভালো চিকিৎসক থাকতে হবে। আমি যতোদিন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, ততোদিন পর্যন্ত গ্রামে চিকিৎসক পাঠানোর উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে দেশের জেলা শহরের হাসপাতালগুলোতে আইসিইউ ও সিসিইউ স্থাপন করা জন্যও উদ্যোগ নেয়া হয়েছে।’
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নূরুল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পারানিথারান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশে প্রতিনিধি ডেভিড ডব্লিউ ডোনার্ট প্রমুখ।
দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনের লবিতে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার এবং স্বাস্থ্য শিক্ষা উপকরণের প্রদশর্নীও অনুষ্ঠিত হয়।