ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে কারখানায় আগুন, সার উৎপাদন বন্ধ

Link Copied!

fertiliser-industryব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার সাবস্টেশনে আগুন লাগে। এসময় বিকট শব্দে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
রোববার বিকেল সাড়ে ৫টা থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। তবে পুণরায় উৎপাদনে আসতে আরো ১/২দিন সময় লাগতে পারে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।
সূত্রমতে, কারখানাটিতে সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক হাজার দুইশ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। এনিয়ে গত দেড় মাসে কারখানাটি বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে অন্তত ৬ বার উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারিগরি বিভাগ সূত্রমতে, কারখানার নিজস্ব ২৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিটে ১২ মেগাওয়াট উৎপাদন হচ্ছিল। কিন্ত বিকেল সাড়ে ৫টায় বজ্রপাতের কারণে সাবস্টেশনের শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে নিজস্ব ফায়ার সার্ভিস বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কারখানার সব কটি প্লান্ট (অ্যামোনিয়া, সিওটু, ইউটিলিটি, ওয়াটার প্লান্ট) এক যোগে বন্ধ (মাস্টার ট্রিপ) হয়ে যায়।
কারখানার আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। কারখানার নিজস্ব প্রকৌশলীরা ইতোমধ্যে মেরামত কাজ শুরু করেছে। তবে কর্তৃপক্ষ আশা করছে রাতের মধ্যে সাব-স্টেশন মেরামতের কাজ সম্পন্ন হবে এবং নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হবে।
আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। পরে বিকেলে হঠাৎ দমকা হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতের কারণে কারখানার সাবস্টেশনে আগুন লেগে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। তবে কারখানাটি উৎপাদনে যেতে কতক্ষণ সময় লাগবে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ আছে তাই সার সঙ্কটের কোনো আশঙ্কা নেই।