ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য মালয়েশিয়া গেলে বিমানে ছাড়

Link Copied!

airlineনিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারী খাতের বীমা প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান জিডি এসিস্টের সঙ্গে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। আর এ চুক্তির আওতায় জিডি এসিস্টের গ্রাহকরা বিশেষ ছাড়ে এরালাইন্সটির মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে চিকিৎসা নিতে পারবেন।
যারা দেশটিতে চিকিৎসা নিতে যাবেন তাদের হাসপাতাল, চিকিৎসক ও চিকিৎসকের সময়সূচি ইত্যাদি বিষয়ে বিশেষ তথ্যসেবাও প্রদান করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
সোমবার মহাখালীতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী ও মালয়েশিয়া এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোহা. ইব্রাহীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন বিনতে ওথম্যান বলেন, ‘জিডি এসিস্ট ও মালয়েশিয়া এয়ারলাইন্সের এ চুক্তির ফলে দু’দেশের সর্ম্পক আরো গভীর হবে। এটি উভয় দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে চিকিৎসাসেবা নিতে মালয়েশিয়াগামী যাত্রীদের দ্রুত ভিসা প্রাপ্তিতে হাইকমিশন সব ধরনের সহায়তা প্রদান করবে।’
মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের সিইও শিরিন আজুরা আযলি বলেন, ‘মালেশিয়ার স্বাস্থ্য সেবা আন্তর্জাতিক মানের। আমরা কোয়ালিটিতে কখনো ছাড় দিই না। বিশ্বের যে কোনো দেশের সঙ্গে স্বাস্থ্য সেবা নিয়ে প্রতিযোগিতায় নামতে পারে। এ চুক্তির ফলে মালেশিয়া হেলথ কেয়ারে একজন বাংলাদেশির সবোর্চ্চ সুবিধা নিশ্চিত করা হবে।’
ফারজানা চৌধুরী জানান, ‘শুধু ব্যবসায়িক মনোবৃত্তি নয়, সেবাই আমাদের অন্যতম মুখ্য উদ্দেশ্য। মালয়েশিয়া এয়ার লাইন্সের সঙ্গে এ চুক্তির ফলে জিডি এসিস্ট গ্রাহকদের কম খরচে উন্নত সেবা নিশ্চিত করার পথ সহজ হবে।’
প্রসঙ্গত, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দীর্ঘ ২৯ বছর ধরে বাংলাদেশে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী দেশের বীমা খাতের শীর্ষ স্থানীয় এবং ট্রিপল এ পাওয়া একমাত্র প্রতিষ্ঠান।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরী, ঢাকায় সফররত মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের সিইও শিরিন আজুরা আযলি, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ডিএমডি এবং কোম্পানি সচিব সৈয়দ মইনউদ্দিন, মালেয়িশা হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের জোষ্ঠ্য ব্যবস্থাপক ডলি লিমসহ আরো অনেকে।