ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ই-কমার্স প্রসারে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

Link Copied!

Dr. atiarনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘ই-কমার্স প্রসারে নানা ব্যবসাবান্ধব নীতি প্রণয়নে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে ব্যাংকগুলোর অনুসরণের জন্যে ই-কমার্স কার্যক্রম নিয়ে একটি নীতিমালা জারি করে যা ছিল দেশে ই-কমার্স প্রবর্তনের প্রথম মাইলফলক।’
তিনি গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নব গঠিত ই-কর্মাস অ্যালায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে ই-কমার্স প্রসারে সরকারের আইসিটি মন্ত্রণালয় ও বেসিসের সঙ্গে বাংলাদেশ ব্যাংক হাতে হাত মিলিয়ে কাজ করছে। এ ব্যবসাকে আরো অধিক গুরুত্ব দেয়ার লক্ষ্যে বেসিস আজ ই-কমার্স অ্যালায়েন্স গঠনের যে উদ্যোগ গ্রহণ করেছে সেটিকে আমি সাধুবাদ জানাই।’
তিনি বলেন, ‘বেসিসের গঠিত এ অ্যালায়েন্স সারাদেশের ই-কমার্স সাইটের উদ্যোক্তা, প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের একটি সাধারণ প্লাটফরম বলে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস।’
বাংলাদেশে ব্যাংকের গভর্নর বলেন, ‘ই-কমার্স ব্যবস্থায় ক্রয়-বিক্রয়ের মূল্য পরিশোধ বা আদায়ের সূত্রে ক্রেতার ব্যাংক হিসাব থেকে বিক্রেতার ব্যাংক হিসাবে অনলাইনে পেমেন্ট করা যাবে এবং স্থানীয় মুদ্রায় ইন্টারনেটে ক্রেডিট কার্ডে লেনদেন করা যাবে। এছাড়াও ই-কমার্সে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন সহজতর করার লক্ষ্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ স্থাপন করা হয়েছে।’
গভর্নর জানান, বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি টাকার ই-কমার্স লেনদেন হচ্ছে। এ লেনদেনকে আরো বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘দ্বিমাত্রিক সত্যায়ন’ বা ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ নিশ্চিত করার জন্যে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। ফলে ই-কমার্স আরো নিরাপদ হবে এবং ব্যাংকগুলোও ঝুঁকিমুক্তভাবে ই-কমার্সের জন্য ক্রেডিট কার্ড ওপেন রাখতে পারবে।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব সুশান্ত কুমার সাহা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ ও আইএসপিএবি সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু।